বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো পবিত্র কুরআন। মুমিন দিনে-রাতে যখনই সুযোগ পাবে, তখনই কুরআনের তিলাওয়াতে নিজেকে ব্যস্ত রাখবে। এটা বরকত ময় ও সৌভাগ্যপূর্ণ জীবনের দাবিও বটে।

পবিত্র কুরআনের সুরাগুলোর নানা ফজিলত হাদিসে বর্ণিত। মুলক কুরআনের ৬৭তম সুরা। এটি মক্কায় অবতীর্ণ। এই সুরায় ২টি রুকু এবং ৩০টি আয়াত রয়েছে।

সুরা মুলক পাঠের ফজিলত অনেক। হজরত আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কুরআনে এমন একটি সুরা আছে, যার আয়াত ৩০টি। এই সুরা যে পাঠ করবে, সেই ব্যক্তির জন্য সুরাটি সুপারিশ করবে এবং তাঁকে ক্ষমা করে দেওয়া হবে। সুরাটি হলো তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু।’ (তিরমিজি শরিফ: ২৮৯১)

নিয়মিত রাতের যেকোনো সময় সুরা মুলক তিলাওয়াত করা গুরুত্বপূর্ণ সুন্নত। হজরত জাবের (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা সাজদাহ ও সুরা মুলক তিলাওয়াত করা ছাড়া ঘুমাতেন না।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৮৯২)

তবে তার মানে এই নয়—এই সুরা দিনে পড়া যাবে না। যেকোনো সময়ই পড়া যাবে, তবে রাতে বিশেষ জিকির হিসেবে এ সুরা পড়ার কথা হাদিসে এসেছে; তাই প্রতি রাতে সুরাটি পড়া উত্তম। মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়। সুরাটি নামাজের সঙ্গে পড়াও অনেক সওয়াবের।

এশার নামাজের পরেই সুরা মুলক পড়ে নেওয়া ভালো। কারণ, পরে মনে নাও থাকতে পারে। উলামায়ে কেরাম তাই এশার নামাজের পরপরই সুরা মুলক পড়ার তাগিদ দিয়ে থাকেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ