বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব ৩০০ লোকের খাবারের আয়োজন করায় প্রার্থীকে জরিমানা নতুন চাঁদাবাজ ও দখলদাররাই বাংলাদেশের ‘নতুন জালেম’: নাহিদ ইসলাম রণক্ষেত্র জবি, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০ তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক : আজহারী মসজিদের ইমাম পরিচয়ে খ্রিস্টান ধর্মের প্রচারণা, গ্রেফতার-২ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড হাতিয়ায় বিএনপির ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্টারপোলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ জন্য প্রক্রিয়া সবসময় জারি রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

এই উপদেষ্টা বলেন, ইন্টারপোল তো আমার কথা অনুযায়ী কাজ করবে না। এ ক্ষেত্রে তারা (ইন্টারপোল) তাদের আইন-কানুন অনুযায়ী ব্যবস্থা নেবে।
 
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান ব্লকেড কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সে ব্যাপারে আপনারাও (সাংবাদিকরা) সচেতন করতে ভূমিকা পালন করতে পারেন।

সবার দাবি-দাওয়ার আন্দোলনগুলো যদি রাস্তা ছেড়ে এমন একটি জায়গায় করা হয় যেখানে ভোগান্তি হবে না, তাহলে সেটা খুব ভালো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, দাবিগুলোকে অযৌক্তিক বলবো না। তারা (ছাত্র-জনতা) শুরুতে আন্দোলন যেখানে শুরু করেছিল, সেখান থেকে শিফট করে অন্য জায়গায় গিয়েছে। এরপরও জরুরি পরিবহন ও অ্যাম্বুলেন্স যাতায়াত করছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ