সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কোরআন-হাদিসের আলোকে হাফেজদের সম্মান ও মর্যাদা রেনোর উপকণ্ঠে দাবানল, সতর্কতা জারি চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-পাকিস্তান সংলাপের সম্ভাবনা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করল দখলদার ইসরায়েল জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযুল ফুরকানের ৪০০ শিক্ষার্থী আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে?

শেখ হাসিনার উপদেষ্টা কামাল নাসেরসহ ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একই রাতে আরও তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- সাবেক ক্রীড়া সচিব মেজবাহ, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ