মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জুন মাসে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ রামিসা হত্যার বিচার দ্রুত কার্যকরের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার’ ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ পূর্তি উপলক্ষে একক বক্তৃতা অনুষ্ঠিত ভারতের পুশইনের মতো বর্বরতার বিরুদ্ধে পদক্ষেপ নিন: গাজী আতাউর রহমান হাম উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু ‘শিশুদের বিপদে ফেলছ’ অভিযোগে ফ্লোরিডায় চ্যাটজিপিটি’র বিরুদ্ধে মামলা নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, দুই ভাইয়ের ৫ মাসের কারাদণ্ড

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের দুই কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসাসহ নানা কারণে রাজনৈতিক নেতা-কর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করার লক্ষে সরকার মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে দুটি কমিটি করেছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের কমিটিতে সভাপতি করা হয়েছে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। আর জেলা পর্যায়ের কমিটির সভাপতি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। মন্ত্রণালয়ের কমিটির সদস্য চারজন, একজন সদস্য সচিব। জেলার কমিটির সদস্য দুজন, একজন সদস্য সচিব।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সাথে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিল করতে হবে।

জেলা কমিটির কাছে যদি প্রতীয়মান হয় যে, মামলাটি রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশে হয়রানির জন্য দায়ের করা হয়েছে, তাহলে মামলাটি প্রত্যাহারের জন্য কমিটি সরকারের নিকট সুপারিশ করবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, জেলা কমিটির কাছ থেক সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয়ের কমিটি সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে উদ্যোগ নেবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ