মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জুন মাসে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ রামিসা হত্যার বিচার দ্রুত কার্যকরের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার’ ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ পূর্তি উপলক্ষে একক বক্তৃতা অনুষ্ঠিত ভারতের পুশইনের মতো বর্বরতার বিরুদ্ধে পদক্ষেপ নিন: গাজী আতাউর রহমান হাম উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু ‘শিশুদের বিপদে ফেলছ’ অভিযোগে ফ্লোরিডায় চ্যাটজিপিটি’র বিরুদ্ধে মামলা নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, দুই ভাইয়ের ৫ মাসের কারাদণ্ড

মানিককে ৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পৃথক ছয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক বিচারপতি মানিককে।

বুধবার সকালে আদালতে তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়।

রাজধানীতে পৃথক ছয় হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবী এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতে।

এর মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

সকাল ৮টার পর তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা শুনানি হয়। শুনানি শেষে আদালত এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আলমগীর হোসাইন, মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি। পরে নিরাপত্তার স্বার্থে সিলেট থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় সাবেক বিচারপতি মানিককে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ