সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সাগরে আবারও লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের শঙ্কা দেখা দিয়েছে। ফলে দেশে ফের বাড়তে পারে বৃষ্টি। উপসাগরের বাংলাদেশ অংশে গত দেড় মাসে পাঁচটি লঘু ও নিম্নচাপ তৈরি হয়েছে। সর্বশেষ নিম্নচাপটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ করেছিল চার দিন হলো। এটি দুর্বল হতে না হতে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

তাতে বলা হয়েছে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এ সময়ে উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর টানা দুই থেকে তিন দিন আবারও বৃষ্টি বাড়তে পারে।

এদিকে খুলনা–বাগেরহাটে হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেছে। উজানে ভারতের গঙ্গা অববাহিকায় বৃষ্টি বেড়েছে। ওই বৃষ্টির পানি গঙ্গা ও পদ্মা অববাহিকায় পানি বাড়িয়ে দিয়েছে। আগামী দুই দিন ওই দুই নদীর অববাহিকার পানি এক থেকে দুই মিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে, ওই পানি বিপৎসীমার ওপরে যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ