বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, প্রশাসন নির্বাচনে নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবে। রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা ইনডিপেন্ডেন্ট (স্বতন্ত্র) প্রার্থী আছেন, তারা যদি আন্তরিক না হন তারা যদি সচেতন না হন এবং তাদের একে অপরের প্রতি যদি পারস্পারিক আস্থা না থাকে, সঠিক আচরণ যদি না করেন, তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়াটা দুরহ হয়ে পড়বে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের এই বার্তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলার ছয়টি আসনে নির্বাচনে অংশ নেওয়া ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।


এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীরা আমাদের কথা দিয়েছেন তারা পারস্পরিক বিশ্বাস আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন। প্রার্থীরাও আশাবাদী এবারের নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ