বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভোটাররা ভোটকেন্দ্রে এলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে: চুন্নু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। এ সময় তিনি বলেন, ‘আসন বণ্টনের কথা বলার প্রয়োজনও নেই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে।’
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
চুন্নু বলেন, ‘গতকাল (বুধবার) রাতে আওয়ামী লীগের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের সময় ও স্থান গোপন করেছি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির আরও দুই-একজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠক হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে কীভাবে করা যায়, ভোটাররা ভোটকেন্দ্রে যেন আসেন, ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আলোচনায় আওয়ামী লীগের ইতিবাচক একটা মনোভাব দেখে গেছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘গত ৫ বছরে উপনির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। এ জন্য একটা দ্বিধা এখনও রয়ে গেছে।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘অনেকে আসন বণ্টনের বিষয়ে আলোচনা করছেন। গতকালের (বুধবার) বৈঠকে আমরা আওয়ামী লীগকে বলেছি তারা যেন ইসিকে সহযোগিতা করে, যেন ভোটাররা ভোটকেন্দ্রে ফিরে আসে। তারা আমাদের কথা দিয়েছেন, যেকোনো মূল্যে তারা ইসিকে সহযোগিতা করবেন। তাদের আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি ও বিশ্বাস করেছি। তবে সামনের দিনগুলো আমরা পর্যবেক্ষণ করবো।’

নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে যাচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন বর্জন করার ইতিহাস জাতীয় পার্টির কম। শুধু একটা নির্বাচন এখন পর্যন্ত বর্জন করেছে। তবে এমন নির্বাচন, যদি কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না, সেটা অন্য কথা। তবে আওয়ামী লীগের কথায় আমরা আশ্বস্ত।’

 

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ