শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বিএনপিকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রীর 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বিএনপিকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (০৪ নভেম্বর) সিলেট নগরের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশের কথা বলে পুলিশ হত্যা করেছে বিএনপি। সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি। এজন্য তাদের প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কার করা উচিত।

বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

 এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে ‘ওই লোক তাদের কেউ না’। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে।  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ