বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

মার্কিন পরামর্শ গুরুত্বের সঙ্গে দেখার কিছু নেই: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের দিকে না তাকিয়ে কাকের মতো পাশ্চাত্য শক্তির দিকে তাকিয়ে থাকে।

সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, পশ্চিমা বিশ্ব যেমন ইসরায়েলকে সাহস যোগাচ্ছে, ফখরুলের কথা শুনে মনে হচ্ছে, তেমনিভাবে বিএনপিকেও সাহস জোগাচ্ছে তারা। ইসরায়েলি হামলার বিষয়ে নিশ্চুপ থাকার মাধ্যমে বর্বরতার পক্ষ নিয়েছে বিএনপি।

তথ্যমন্ত্রী বলেন, পশ্চিমাদের সাথে সম্পর্ক ভালো। বন্ধুরাষ্ট্র পরামর্শ দিতে পারে। কিন্তু আমরা দেখব, জনগণ কী চায়। মার্কিন পরামর্শ প্রসঙ্গ বলেন, তাদের পরামর্শ গুরুত্বের সাথে দেখার কিছু নেই। পরামর্শ গ্রহণ করবে কি-না, সেটা সরকারের এখতিয়ার।

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনের কোনো বাধ্যবাধকতা নাই। মন্ত্রিসভা ছোট করা বা না করা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে জানান তথ্যমন্ত্রী।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ