সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ঢাবিতে গিয়ে নৌকায় ভোট চাইলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ভালোর জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।

আজ শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে শামসুন্নাহার হলের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই না দেশে একসঙ্গে ৫০০ বোমা পড়ুক। আমরা চাই দেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত থাকবে।

তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে নৌকায়। ভোটটা দিতে হবে নৌকায়। আমাদের ভালোর জন্য। আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য।

ডা. দীপু মনি বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। যেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরো সুন্দর হয়। আমাদের সন্তানদের আরো সুন্দর ভবিষ্যতের জন্য নৌকায় ভোটটা দিতে হবে।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘যেসব দেশ আমাদের ওপর চোখ রাঙায়, হিসাব করলে দেখবেন আইনের শাসন থেকে শুরু করে সব জায়গায় আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি।

আমরা আরো ভালো জায়গায় যেতে চাই। আরো ভালো জায়গায় যেতে হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভালোভাবে। আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে আমার-আপনার সন্তানের ভবিষ্যৎ। আমরা কোন সিদ্ধান্ত নেব? উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমরা কি সেটা চাই নাকি এর সব কিছু থেমে যাবে তা চাই। আমাদের সন্তানরা পড়াশোনা করবে, গবেষণা করবে- সেটা চাই নাকি গবেষণা, পড়াশোনার দরকার নাই, ক্লাস এইট পর্যন্ত পাস করে নানা রকম ধান্ধা করে বেড়াবে সেটা চাই।

আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এক দিনে ১০০ সেতু উদ্বোধন চাই নাকি এক দিনে ৫০০ বোমা হামলা চাই। আমি বিশ্বাস করি, আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন নিজের জন্য; পরবর্তী প্রজন্মের জন্য।’

শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আভা দত্তের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন- শামসুন্নাহার হল প্রভোস্ট অধ্যাপক ড. লাফিফা জামাল ও শামসুন্নাহার হল অ্যাসোসিয়েশনের সদস্যরা।

অনুষ্ঠানে শামসুন্নাহার হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। প্রতিবছর অ্যালামনাই হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেবে বলে ঘোষণা করে শামসুন্নাহার হল অ্যালামনাই।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ