মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ

ফিফার স্বীকৃতি পাবে ধুপখোলা মাঠ, আশা মেয়র তাপসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠ ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) স্বীকৃতি পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শেখ তাপস বলেন, আমরা পরিকল্পনা করেছিলাম, একটি হলেও আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ প্রতিষ্ঠা করব এবং এই ঐতিহাসিক ধুপখোলা মাঠে আমরা সেটা করতে পেরেছি। সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এই খেলার মাঠে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে। এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এসেছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের অন্যতম ফুটবল ক্লাব- মোহামেডান স্পোর্টিং ক্লাব- এই মাঠে তাদের অনুশীলন করার আগ্রহ দেখিয়েছে। আমি মনে করি, এই মাঠকে কেন্দ্র করে যে আগ্রহ-স্পৃহা তৈরি হয়েছে এর মাধ্যমে পুরান ঢাকায় আবার একটি নব জাগরণ সৃষ্টি হলো।

মেয়র বলেন, আমরা সব প্রতিবন্ধকতা দূর করে ঢাকাবাসীকে একটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ উপহার দিতে সক্ষম হয়েছি। এখানে ফুটবল মাঠের পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি বাস্কেটবল গ্রাউন্ড করা হয়েছে, ভলিবল কোর্ট করা হয়েছে, ক্রিকেট অনুশীলনের জন্য পিচ করা হয়েছে। এভাবেই আমরা এখানে অনেকটি খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি করেছি। এখানে একটি গ্যালারি রয়েছে। প্রয়োজন হলে আমরা এখানে অস্থায়ী গ্যালারিও নির্মাণ করে দিব। এই মাঠটাকে আমরা পরিচর্যা করব, রক্ষণাবেক্ষণ করব, সংরক্ষণ করব এবং পরিচালনা করব। আমরা আশাবাদী, এই মাঠটি ফিফা কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করবে।

তিনি বলেন, এই মাঠটি নিয়ে অনেক কুচক্রী মহল বিভিন্ন ধরনের পাঁয়তারা করেছিল। বিভিন্নভাবে দখল ও ভাগাভাগি করার পাঁয়তারা করেছিল। এই এলাকার সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সব স্তরের নেতৃবৃন্দ, এই এলাকার কাউন্সিলরসহ সংলগ্ন এলাকার কাউন্সিলরবৃন্দ এবং এই এলাকার সাধারণ জনগণের সহযোগিতা ও সমর্থনে আমরা সব বাধা উপেক্ষা করে এই মাঠ প্রতিষ্ঠা করতে পেরেছি। এর আগে ডিএসসিসি মেয়র মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। প্রীতি ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। পরে ওই এলাকার সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে ৪৫ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে যোগ দেন মেয়র। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি বক্তব্য রাখেন। করপোরেশনের অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, প্যানেল মেয়র ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, স্থানীয় কাউন্সিলর মো. শামসুজ্জোহা, ঢাদক’র ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদসহ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ