শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতি: ‘আপনজন সম্মাননা’ পেলেন মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী সৌদিতে চার বাংলাদেশি হাফেজের কৃতিত্ব, সংবর্ধনা দেবে ইফা

মুসলিম উম্মাহর জাগরণে নবীজির জীবনীই মূল পথনির্দেশনা: শায়খ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম উম্মাহর মর্যাদা ও শক্তি পুনরুদ্ধারে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সিরাতকে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

শুক্রবার (২১ আগস্ট) মসজিদুল হারামে দেওয়া জুমার খুতবায় তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবনী মুসলিম উম্মাহর উন্নতি, অগ্রগতি ও ক্ষমতায়নের মৌলিক পথনির্দেশনা। তাই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে উম্মাহকে এগিয়ে যেতে হবে।

শায়খ সুদাইস পরিবারে শিশুদের মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা গড়ে তোলার আহ্বান জানান। ভবিষ্যৎ প্রজন্ম যেন ছোটবেলা থেকেই রাসুলুল্লাহ (সা.)-এর জীবন, চরিত্র ও সুন্নাহ সম্পর্কে জানতে পারে, সে জন্য অভিভাবকদের বিশেষ ভূমিকা পালনের ওপর জোর দেন তিনি।

ডিজিটাল যুগে নবীজির সুন্নাহ প্রচারে কনটেন্ট নির্মাতাদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মসজিদুল হারামের প্রধান ইমাম। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধভাবে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর প্রতি প্রকৃত ভালোবাসা ও আনুগত্য কেবল নির্দিষ্ট সময় বা মৌসুমি আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সত্যিকারের ভালোবাসার দাবি হলো তাঁর শিক্ষা ও সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়মিত ও বাস্তবভাবে অনুসরণ করা।

শায়খ সুদাইস মুসলমানদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নবীজির আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। তাঁর মতে, মহানবী (সা.)-এর সিরাত শুধু অতীতের ইতিহাস নয়; বরং বর্তমান ও ভবিষ্যৎ মুসলিম উম্মাহর জন্যও পূর্ণাঙ্গ জীবনপদ্ধতির দিকনির্দেশনা।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ