মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মসজিদ, দরগাসহ মুসলিমদের ধর্মীয় স্থাপনা উচ্ছেদ বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি।

রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াইসি অভিযোগ করেন, রাজস্থানের সীমান্তবর্তী জেলাগুলোতে প্রশাসন বেছে বেছে মুসলিম উপাসনালয়গুলোকে লক্ষ্যবস্তু করছে। এআইএমআইএমের বিকানের জেলা সভাপতি শফি জামিল কাসমির বরাতে তিনি জানান, বিকানেরে চারটি এবং ফালোদি, জয়সলমের ও বারমেরে আরও নয়টি মসজিদ ও দরগা ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া শতাধিক ধর্মীয় স্থাপনাকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওয়াইসির অভিযোগ, জাতীয় নিরাপত্তার অজুহাতে এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। শুরুতে প্রশাসন সংশ্লিষ্ট স্থাপনাগুলো গোচারণ ভূমিতে নির্মিত বলে দাবি করলেও পরে স্থানীয়দের নথিপত্র উপস্থাপনের পর অনুমোদনসংক্রান্ত জটিলতার কথা বলা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে ওয়াইসি বলেন, এই উচ্ছেদ অভিযান ‘বৈষম্যমূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনি’ এবং তা অবিলম্বে বন্ধ করা উচিত।

তবে এ বিষয়ে রাজস্থান সরকার কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: পুবের কলম

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ