মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় সহিহ বুখারির বিশেষ দরস প্রদান করবেন আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান, বেফাকের সভাপতি এবং দেশের প্রখ্যাত আলেম আল্লামা মাহমুদুল হাসান।

মঙ্গলবার (২৩ জুন) বাদ মাগরিব মাদরাসা প্রাঙ্গণে এই দরস অনুষ্ঠিত হবে।

রাজধানীর অন্যতম শীর্ষ দীনি বিদ্যাপীঠ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসার প্রধান শাইখুল হাদিস  আল্লামা মাহমুদুল হাসান। তিনি  সহিহ বুখারির একটি অংশের দরস দিয়ে থাকেন। এছাড়াও কয়েকজন নামকরা মুহাদ্দিস এখানে নিয়মিত বুখারির দরস দেন।

আল্লামা মাহমুদুল হাসান দেশের আলেমদের  অভিভাবক। তিনি যাত্রাবাড়ী বড় মাদরাসা মুহতামিম ও শাইখুল হাদিস। এছাড়াও দেশের বেশ কিছু শীর্ষ দীনি প্রতিষ্ঠানে বুখারির দরস দিয়ে থাকেন। গুলশান আজাদ মসজিদের খতিব এবং মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমিরুল উমারা হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ