|| মুহাম্মদ বদরুজ্জামান ||
সেদিন ভোরের আকস্মিক দুঃসংবাদে আমরা যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এক বুক শূন্যতা আর কিংকর্তব্যবিমূঢ়তা নিয়ে ভাবছিলাম-এখন আমাদের কী হবে! যিনি ছিলেন আমাদের স্বপ্নের ফেরিওয়ালা, সত্যের পথের এক নির্ভীক অভিভাবক; তাঁর এই অনুপস্থিতিতে আমাদের আগামী পথ কীভাবে চলবে? এই মাঝিহীন তরী কীভাবে এগোবে সম্মুখপানে?
কিন্তু তাঁর রেখে যাওয়া দীক্ষাই সেদিন আমাদের ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল। শোককে শক্তিতে পরিণত করে আমরা কয়েকজন নবীন মাঝি সেদিন শক্ত হাতে হাল ধরেছিলাম সেই তরীর। আলহামদুলিল্লাহ, আমাদের তরী আজও বিরামহীন চলছে এবং আজীবন সামনের দিকে এগিয়ে যাবে অবিরাম-ইনশাআল্লাহ। কলরবের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক উস্তাদ আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বিদায়ের আজ ১৬টি বছর পেরিয়ে গেল। অথচ মনে হয়, তিনি তাঁর অমর সৃষ্টিগুলোর মধ্য দিয়ে আজও আমাদের সাথেই পথ চলছেন। এক মুহূর্তের জন্যও মনে হয় না যে তিনি নেই। তিনি জড়িয়ে আছেন আমাদের মাঝে, ‘কলরব’-এর প্রতিটি মোহনীয় কলতানে আর বাংলাভাষী প্রতিটি ইসলামী সংগীত ও বিপ্লবপ্রেমী মানুষের স্পন্দনে। আমাদের স্মরণে ও বরণে তিনি জড়িয়ে থাকবেন আজীবন।
তাঁর জন্য সবসময় সবার কাছে বিনীত দোয়া চাই। পরম করুণাময় আল্লাহর দরবারে ফরিয়াদ, তিনি যেন আমাদের প্রিয় উস্তাদকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।
লেখক: নির্বাহী পরিচালক, কলরব শিল্পীগোষ্ঠী
জেডএম/