মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬

ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা বিস্তার এবং নূরানী শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা উন্নয়নের লক্ষ্যে নূরানী তালিমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে ফেনীতে ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) ফেনী শিবপুর নূরানী মাদরাসায় জেলার সদর-উত্তর ও চোদ্দগ্রাম অঞ্চলের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হয়।  এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নূরানী তালীমুল কুরআন বোর্ডের ফেনী জেলা সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ এবং সঞ্চালনা করেন, মাওলানা নুর আহমদ আল ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল এবং পরীক্ষা নিয়ন্ত্রক, মাওলানা আবু বকর সিদ্দিক।

কর্তৃপক্ষ জানায়, ফেনীতে নূরানী বোর্ডের নির্দিষ্ট কোনো বড় জায়গা না-থাকায় পুরো জেলার আয়োজন একসাথে করা সম্ভব হচ্ছে না বিধায় বিভিন্ন ভাগে আয়োজন করতে হচ্ছে। তার অংশ হিসেবেই প্রথমদিন ছাগল নাইয়া, পরশুরাম ও ফুলগাজীর এবং দ্বিতীয় দিনে সদর-উত্তর ও চোদ্দগ্রামের জোড় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নূরানী বোর্ড সূত্রে জানা যায়, আগামী ২৪ জুন তৃতীয় পর্যায়ে জেলাটিতে ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হবে।

আলোচনা পর্বে বক্তারা কুরআনুল কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত ও শিক্ষাদানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরবি হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ, মদ ও গুন্নাহ বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষকদের নিয়ে কুরআনের বিভিন্ন আয়াত ও সূরা মশক করানো হয়।

নূরানী তালিমুল কুরআন বোর্ড সূত্রে জানা গেছে, জুন-জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে এ ধরনের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও ভোলাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, আদর্শ ও সচেতন সমাজ গঠনে কুরআন শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই নূরানী তালিমুল কুরআন বোর্ড দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার গুণগত উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ