মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮


গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত ৫


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় টানা অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। সম্প্রতি অঞ্চলটির পশ্চিম তীরে, ইসরায়েলি বসতি সম্প্রসারণের পাশাপাশি  চারটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে গাজার দক্ষিণাঞ্চলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে। এলাকা চারটি হলো, মধ্য গাজার বুরেইজ, মাগাজি, দেইর আল-বালাহ ও নুসেইরাত।

সূত্রে জানা যায়, এলাকায় ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে গিয়ে ইসরাইলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালানো শুরু করেছে। স্থানীয়দের দাবি, হামলায় তাদের ঘর-বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণ গাজায়ও নতুন করে হামলার খবর দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইসরাইলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার আল-মাওয়াসি, খান ইউনিসের পাশাপাশি গাজা সিটির এলাকায় এসব হামলা চালানো হয়।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ