বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ভারতীয় কিশোর হাফেজ জায়েদ সাদিকের কৃতিত্বে হতবাক সবাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের মহারাষ্ট্রের নাশিক শহরের ১৫ বছর বয়সী হাফেজ সাইয়্যেদ জায়েদ সাদিক জাতীয় পর্যায়ের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে শহরের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯.৯২৭ পারসেন্টাইল, যা শিক্ষাজগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার কৃতিত্বে সবাই হতবাক হয়েছেন।

অশোক কলেজ নাশিকের এই শিক্ষার্থী একদিকে যেমন একাডেমিক পড়াশোনায় কৃতিত্ব দেখিয়েছেন, অন্যদিকে ধর্মীয় শিক্ষায়ও নজির গড়েছেন। মাত্র ১৫ বছর বয়সেই তিনি পুরো পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। মাদরাসায় প্রাথমিক শিক্ষা শেষে নবম শ্রেণিতে বাড়িতে থেকেই একজন শিক্ষকের তত্ত্বাবধানে ও মায়ের সহায়তায় তিনি হিফজ শেষ করেন।

জায়েদের একাডেমিক পারফরম্যান্সও সমানভাবে উজ্জ্বল। দশম শ্রেণিতে ৯৫ শতাংশ নম্বর অর্জনের পর তিনি JEE Main-এর দুই সেশনেই ৯৯-এর বেশি পারসেন্টাইল পান। তার পরিবারের ভাষ্য অনুযায়ী, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং বাবা-মায়ের সহযোগিতাই তার এই সাফল্যের মূল চাবিকাঠি।

জায়েদ একজন শিক্ষিত পরিবারের সন্তান। তিনি মরহুম সাইয়্যেদ সাত্তার আলী রোশনের নাতি, যিনি একজন সম্মানিত স্কুল প্রধান শিক্ষক ছিলেন।

কলেজের এক শিক্ষক বলেন, ‘সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে একজন শিক্ষার্থী একসঙ্গে একাডেমিক ও ধর্মীয় শিক্ষায় সফল হতে পারে—জায়েদ তার উজ্জ্বল উদাহরণ।’

বর্তমানে জায়েদ ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন। তার এই অর্জনে নাশিকজুড়ে প্রশংসার ঢল নেমেছে। শিক্ষার্থীদের জন্য তিনি এখন এক অনুপ্রেরণার নাম।

সূত্র: মুসলিম মিরর

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ