সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার নীরবেই চলে গেলেন কবি আব্দুল কুদ্দুস ফরিদী ‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচারের নিন্দা হেফাজতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান  দেশের বাজারে বাড়লো ভোজ্যতেলের দাম

আমিরাতের সব মসজিদে সালাতুল ইসতিসকা পড়ার নির্দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুক্রবার (১৭ অক্টোবর) দেশজুড়ে মসজিদগুলোতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়েছে। প্রচণ্ড খরা বিরাজ করায় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন।

আমিরাত কর্তৃপক্ষ সকল মুসল্লিকে আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে এই নামাজে অংশ নিতে আহ্বান জানিয়েছে। পরিবেশগত প্রয়োজনের মুহূর্তে আল্লাহর প্রতি ফিরে আসার গুরুত্ব তুলে ধরে তারা বলেছেন, দেশজুড়ে একযোগে এই নামাজ আমিরাতের ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার ধারাবাহিকতাকে আরও দৃঢ় করবে।

ইসলামি বিধান অনুযায়ী, মুসলমানরা এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি ও অনুগ্রহ প্রার্থনা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুষ্ক ও খরার মৌসুমে এ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন।

আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলেন, সালাতুল ইস্তিসকা একটি সামষ্টিক ইবাদত, যেখানে সমাজ ও আধ্যাত্মিকতার দিকটি একসঙ্গে প্রতিফলিত হয়। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে বৃষ্টি ও অনুগ্রহ একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই আসে, এবং কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রহমত প্রার্থনার গুরুত্ব অনুধাবন করা যায় এর মাধ্যমে। সূত্র: গালফ নিউজ

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ