রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

এক সপ্তাহে নবীজির রওজা জিয়ারত করেছেন বিশ্বের ৩ লক্ষাধিক মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত এক সপ্তাহে এছাড়া হযরত মোহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে গিয়েছিলেন ৩ লাখ ৭৬ হাজার ৭৬৫ মুসলিম। একই সময়ের মধ্যে মদিনার পবিত্র মসজিদে নববীতে ৫৪ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।

ইসলামের পবিত্র মসজিদটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক আপডেটে এ তথ্য জানিয়েছে। 

এই একই সময়ের মধ্যে মুসল্লিদের মধ্যে ১ হাজার ৪৮০ টন জমজমের পানি ও ১ লাখ ৩৬ হাজার ২৮৩ প্যাকেট ইফতারও বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

ভিড়-ব্যবস্থাপনা প্রটোকল মেনে এসব মুসল্লিরা মদিনায় নবীজির রওজাতে আসেন। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা সময় নির্ধারণ করা আছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা রওজা শরীফে আসতে চান তাদের অবশ্যই আগে থেকে নিবন্ধন এবং নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। এতে করে তারা সুন্দরভাবে হযরত মোহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শন করতে পারবেন।

গালফ নিউজ জানিয়েছে, ২০২৩ সালে মসজিদে নববীতে নামাজ আদায় করেন ২৮ কোটি মানুষ। যারা সৌদি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গিয়েছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ