গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে প্রতিবাদী চিত্রকর্মের আয়োজন করা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বক্তব্য দেন।
বুধবার রাতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন আর দখলদারির বিরুদ্ধে প্রতিবাদী চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী হয়ে গেল। বুধবার (২৯ নভেম্বর) ছিল ফিলিস্তিনের প্রতি ‘আন্তর্জাতিক সংহতি দিবস’। ঢাকায় ফিলিস্তিন দূতাবাস দিবসটি উপলক্ষ করে রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বাসভবনে এক দিনের সংহতিমূলক শিল্প প্রদর্শনীর আয়োজন করে ।
প্রদর্শনীতে আসা সবার প্রতি কৃতজ্ঞতা জানান ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনের জন্য প্রথম মহাবিপর্যয় ছিল ‘১৯৪৮ সাল। ২০২৩ আমাদের জন্য দ্বিতীয় মহাবিপর্যয় হয়ে এসেছে।’