রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় জেলা প্রশাসকের (কালেক্টরেট) কার্যালয় চত্বরে অবস্থিত শতাধিক বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ ভেঙে ফেলার নির্দেশ বাতিল করেছে আদালত। জেলা ও দায়রা জজ (ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট) নিম্ন আদালতের দেওয়া মসজিদ অপসারণের আদেশ শনিবার (২৫ জুলাই) বাতিল করে মুসলিম পক্ষের পক্ষে রায় দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, কয়েকটি হিন্দু সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছে অভিযোগ এনে আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল।

তবে আপিল শুনানিতে মুসলিম পক্ষ মসজিদটির পক্ষে একাধিক ঐতিহাসিক দলিল ও প্রামাণ্য নথি আদালতে উপস্থাপন করে। তারা জানান, সংশ্লিষ্ট জমি মূলত ওয়ালিদ খান ও ইয়াকুব খানের নামে নিবন্ধিত ছিল। পরবর্তী সময়ে তারা কালেক্টরেট, ট্রেজারি ও তহসিল ভবন নির্মাণের জন্য ওই জমি দান করেন।

এছাড়া আদালতে ১৯১১ সালের একটি বিদ্যুৎ বিলও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়, যা মসজিদটির ঐতিহাসিক অস্তিত্বের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।

উপস্থাপিত নথি ও প্রমাণ পর্যালোচনা করে জেলা ও দায়রা জজ নিম্ন আদালতের মসজিদ ভাঙার নির্দেশ সম্পূর্ণ বাতিল করেন। এর ফলে শতবর্ষী ঐতিহাসিক মসজিদটি বড় ধরনের আইনি সুরক্ষা পেল।

রায়ের পর স্থানীয় বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্বস্তি প্রকাশ করা হয়েছে। অনেকেই এই রায়কে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং প্রামাণ্য নথির ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। সূত্র: ইউএনএ নিউজ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ