সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতে পীর সাহেব চরমোনাইয়ের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাদের পরকালীন শান্তির জন্য দোয়া করেছেন এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি এই অকুতোভয় সেনারা যেভাবে আত্মদান করলেন তা ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ