বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নিহত ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নিহত ইমাম মাওলানা আবুল কাশেম

আলী জুবায়ের খান, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে মসজিদের ইমাম ও তার মেয়ে নিহত হবার ঘটনা ঘটেছে। সে সঙ্গে ভিমরুলের কামড়ে আহত হয়েছে তারই ছেলে সিফাত উল্লাহ।

নিহত ইমামের নাম মাওলানা আবুল কাশেম (৪৮), তিনি ধোবাউড়া উপজেলা, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন দূধনই বাজার জামে মসজিদের ইমাম। এবং তার মেয়ের নাম লাবিবা (০৮)।

এ ঘটনায় নিহত ইমামের ছেলে সিফাত উল্লাহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার দুধনই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায় ,আজ দুপুরের পরে মাওলানা আবুল কাশেম তার ছেলে সিফাত উল্লাহ ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হয়। এসময় একটি গাছের নীচ দিয়ে যাওয়ার সময় ভিমরুল তাদের কামড়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়ে লাবিবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবা মাওলানা আবুল কাশেম ইন্তেকাল করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমাম মাওলানা আবুল কাশেম-এর জানাজা আগামীকাল (১৩ অক্টোবর) সকালে নিজ এলাকায় অনুষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ