মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা আব্দুল বাতেনের ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উপদেষ্টা ও চাঁদমারি মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ আব্দুল বাতেন সাহেব ইন্তেকাল করছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাফেজ মাওলানা আব্দুল বাতেন’র ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছে।

এদিকে পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন দলের নায়েবে আমীল মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং পরিবার পরিজনকে সবর করার তৌফিক দান করুন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম মরহুম মুহাম্মদ শরীফ উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, হাফেজ আব্দুল বাতেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নিবেদিতপ্রাণ একজন উপদেষ্টা ছিলেন। তিনি দীন বিজয়ের আন্দোলনে বিভিন্নভাবে অবদান রেখেছেন। দরস ও তাদরিসের মাধ্যমে দীন বিজয়ে অবদান রেখেছেন। এছাড়াও তিনি বহু মাদরাসা, মসজিদ প্রতিষ্ঠাসহ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান রব্বুল আলামিন মরহুমের সকল খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা করুন। সেইসাথে পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ