সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কবি ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি গবেষক, ভাষাতত্ববিদ, ইতিহাসবিদ, গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত ছিলেন। দৈনিক ডেসটিনি এবং দেশজগত পত্রিকার সম্পাদক পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রংপুরের তারাগঞ্জে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মাহমুদুল হাসান নিজামী রংপুরের তারাগঞ্জে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হতে তিনি রংপুরের দিকে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় দুজন হাসপাতালে নিয়ে আসেন। তবে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান সেখানকার দায়িত্বরতরা।

মাহমুদুল হাসান নিজামীর লেখা ৫ হাজারের অধিক কবিতা-গান আছে। যেগুলোর বিষয়বস্তু একটি আরেকটি থেকে ভিন্ন। প্রতিটি লেখার স্বাদ সম্পূর্ণ নতুন। এখন পর্যন্ত মাহমুদুল হাসান নিজামীর প্রকাশিত গ্রন্থ ১৪০টি। কবিতা, ছড়া, ইতিহাস ও গবেষণাসহ বিশ্ব সাহিত্যের শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলোর বাংলা ভাষায় সর্বপ্রথম কাব্যানুবাদ মাহমুদুল হাসান নিজামীকে পরিচয় বিস্তারে অনন্য করে তুলেছে।

ড. মুহাম্মদ শহীদুল্লাহর পর আরবি, ফার্সি, উর্দু, ইংরেজিসহ বহু ভাষা জানা মানুষ মাহমুদুল হাসান নিজামী ছাড়া দ্বিতীয়জন পাওয়া দুষ্কর। বহু ভাষার অলংকারে মাহমুদুল হাসান নিজামীর লেখা কবিতাগুলো বাংলা সাহিত্যে নবসংযোজন সৃষ্টি করেছে।

জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ। তিনি জাতীয় সাংবাদিক মঞ্চের সভাপতি ছিলেন।

নিজ এলাকায় স্কুল কলেজসহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আর মা মরহুমা মায়মুনা খাতুন গৃহিণী ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ