সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হুফফাজ প্রশিক্ষক ক্বারী হারিসুল ইসলামের জানাজা সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত নির্বাহী সদস্য ও হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সিনিয়র প্রশিক্ষক. ক্বারী হারিসুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। 

৬ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এই হাফেজে কুরআন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাদ জোহর রাজধানীর খিঁলগাও চৌধুরীপাড়া এলাকার মাটির মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে মরহুমের সহপাঠী, ছাত্রসহ অসংখ্য গুনগ্রাহী অংশগ্রহণ করেন

ক্বারী হারিসুল ইসলামের মামাতো ভাই ও মাটির মসজিদের সানি ইমাম মাওলানা হারুনুর রশীদ জানাজার নামেজর ইমামতি করেছেন।

জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফনের জন্য লাশ নিয়ে যাওয়া হবে বলে পরিবারসূত্রে জানা গেছে। 

এদিকে প্রশিক্ষক. ক্বারী হারিসুল ইসলাম ইন্তেকালে এক বিবৃতিতে মৃতের রুহের মাগফিরাত কামনায় শোক জানিয়েছে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। 

বিবৃতিতে বলা হয়,  হুফফাজুল কুরআনের পক্ষ থেকে দেশের হুফফাজে কেরামদের প্রতি আবেদন জানাচ্ছি, কুরআনের একনিষ্ঠ এই খাদেমের মাগফেরাত কামনায় ছাত্রদেরকে নিয়ে কুরআন খতম করে আল্লাহর তায়ালার নিকট প্রার্থনা করা যেন আল্লাহ তায়ালা তার জীবনের ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করেন। 

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ