রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

বার্মিংহামে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

যুক্তরাজ্যের বার্মিংহামে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণসমাবেশ করেছে খেলাফত মজলিস। গতকাল সোমবার (১৭ আগস্ট) খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার অন্তর্গত বার্মিংহাম শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি আ.ফ.ম. শুয়াইবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ হুসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মুফতি আবুল হাসান এমপি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ইউরোপ জোনের দায়িত্বশীল ক্বারী আব্দুল মুকিত আজাদ, যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবির।

এ ছাড়া খেলাফত মজলিসের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিরা সমাবেশে উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ