সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সাড়ে পাঁচ মাসে হাফেজা হলো ৯ বছরের ইভা সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে শবে বরাতের তারিখ ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন

মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বাংলাদেশি এরশাদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী শায়খ এরশাদুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টি মা'হাদু তা'লিমিল্লুগাহ আল আরাবিয়্যা তথা এরাবিক ইনস্টিটিউটের শিক্ষকতার জন্য মনোনীত হয়েছেন।

শায়খ এরশাদুর রাহমান চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফে পড়াশোনা শেষ করে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। তিনি বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে আরবি সাহিত্যের ওপর পিএচডি করছেন। নিজের মেধা, যোগ্যতা দিয়ে এবার শিক্ষকতার সুযোগ পেয়েছেন।

শায়খ এরশাদুর রহমানের বাড়ি কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গ্রামে। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 

শায়খ এরশাদুর রহমান মদিনা বিশ্ববিদ্যালয়ের 'কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ' তথা 'ফ্যাকাল্টি অব এরাবিক ল্যাংগুয়েজ' এর অন্তর্গত قسم اللغويات [Linguistics Department] থেকে উচ্চতর এমফিল করেন। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তাঁর গবেষণাপত্রের (থিথিস পেপার) মুনাকাশা অনুষ্ঠিত হয়। তার থিথিসের শিরোনাম ছিল- أثر اللغة العربية في اللغة البنغالية: دراسة تقابلية 
[The effect of the Arabic Language on the Bengali Language: a comparative study]

তাঁর গবেষণার প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন উসতায ড. যুবাইর বিন মুহাম্মাদ আইয়্যুব, যিনি মদিনার বিখ্যাত ক্বারী আইয়্যুবী রাহি.-এর সুযোগ্য সন্তান! ‘বাংলা ভাষায় আরবি ভাষার প্রভাব’ নিয়ে বিদেশের মাটিতে আরবি ভাষায় লিখিত প্রথম গবেষণা এটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ