বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল ভোরে রাঙামাটির রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের দাবি মালয়েশিয়া এনসিপির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার। শনিবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং-এ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্স-এর কেন্দ্রীয় সদস্য এনামুল হক। সঞ্চালনা করেন এনসিপি সেন্ট্রাল ডায়াসপোরা অ্যালায়েন্স-এর কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ।

বক্তব্যে তিনি বলেন, ‘প্রবাসীরা শুধু অর্থনীতির জন্যই নয়, দেশের গণতন্ত্র ও ভবিষ্যতের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। অথচ তারা এখনো জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত। এটি এক নির্মম বৈষম্য।’

প্রায় ২০ লাখ মালয়েশিয়াবাসী প্রবাসীসহ বিশ্বের প্রায় দুই কোটিরও বেশি বাংলাদেশি নাগরিক দেশের বাইরে বসবাস করছেন।

এ বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখলেও, তারা আজও রাজনৈতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত।
সংবাদ সম্মেলনে তাদের দাবিসমূহ হলো—

১. প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার আইন ও সংবিধানে সুরক্ষিত করতে হবে।

২. নির্বাচন কমিশন ও সরকারকে একটি স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ প্রকাশ করতে হবে।

৩. বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসে ভোটকেন্দ্র চালুর পাশাপাশি, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ভিত্তিতে একটি নিরাপদ ও নিরপেক্ষ অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে, যাতে কোনো পক্ষপাত বা কারসাজির সুযোগ না থাকে।

৪. প্রবাসীদের জন্য একটি বিশেষ ‘ভোটার তালিকা’ তৈরি করতে হবে, যাতে বিদেশে অবস্থানরত নাগরিকদের তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষিত ও যাচাইযোগ্য হয়।

৫. প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচারাভিযান চালাতে হবে, যার নেতৃত্বে থাকবে সরকার ও কূটনৈতিক মিশনসমূহ। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটাধিকার অবশ্যম্ভাবীভাবে নিশ্চিত করতে হবে। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রওশন আলম, মোহাম্মদ আল আমীন, শহিদুল ইসলাম, দাউদ ইসলাম ভূইয়া, বশির আহমেদ আলম, রায়হান হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মাদ ইমন, তুহিন হোসেন, মুরাদ হোসেন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, মুশফিকুর রহমান এবং সাহাদাত আলম প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ