বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

ছত্রিশে লেখা নাম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| ইমরান ওবাইদ ||

জুলাই মানে রক্তমাখা
ফ্রেম বাঁধানো মায়া।
জুলাই মানে ঘুমহীন নিশি
স্বপ্নের কালো ছায়া।

জুলাই মানে তৃষ্ণা বড়
‘মুগ্ধ’র পানির ডাক।
জুলাই মানে কর্ গুলি কর্,
সিনা করলাম তাক।

জুলাই মানে অস্ত্র ছাড়াও
লড়ব আমরণ।
জুলাই মানে থামলে আমি
মরব অকারণ।

জুলাই মানে আপন ঘরে
না ফেরার যাতনা।
জুলাই মানে পঙ্গু জীবন,
না মরার বাসনা।

জুলাই মানে বুকের ওপর
কবরের কাঁচা মাটি।
জুলাই মানে তপ্ত খুনে
ভেজানো শীতলপাটি।

জুলাই মানে বীর শহীদান,
ছত্রিশে লেখা নাম।
জুলাই মানে রক্তের দামে
স্বাধীনতা কিনলাম।

জুলাই আমার রন্ধ্রে মেশা,
জুলাই মনে-প্রাণে।
জুলাই আগুন, ভরা ফাগুন,
জুলাই মধুর ঘ্রাণে।

জুলাই আকাশ, মুক্ত বাতাস,
জুলাই হাওয়ার গান।
জুলাই মেঘনা, পদ্মা, তিতাস,
জুলাই ঢেউয়ের তান।

লেখক: তরুণ আলেম ও সাংবাদিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ