সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

শরিফ হাসানাতের একগুচ্ছ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

আওয়ার ইসলাম ডেস্ক

এক.
আমি যেন নির্জন বনের হরিণ—
বিষণ্ণতার বাঘ,
আমারে বানায়তে চায় তার খানা।

দিন শেষে আমারে বাঁচাইয়া দেয়
আয়াতের এই চেরাগ— 
‘লা তাহযান ইন্নাল্লাহা মা’আনা’।

দুই.
আমি কত নিমকহারাম!
নেয়ামতের পর্বতে বসেও যেন
শুধু পাপ কামাই আর পাপ জমাই।

মাবুদ, সবকিছু মুছে দেয় নিমিষেই—
‘রাব্বানা, রাব্বানা’ ডাকতেই।

তিন.
এক ফোঁটা চোখের পানি—
তা দিয়ে,
গোসল হবে না জানি,
অজুও না, হবে না অতখানি।
হবে না মরুময় বুকে তৃষ্ণা
নিবারণ—কোনো দিনই।

ইয়া নাফসি!
তুমি জানো কি?
আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ,
এক ফোঁটা তার পানি
নেভাতে পারে পুরোদস্তুর
জাহান্নামের সমস্ত আগুনই!

ইয়া নাফসি!
কাঁদো তুমি,
প্রকম্পিত হোক অন্তর,
যেভাবে কেঁপে ওঠে, ধসে পড়ে
আল্লাহর ভয়ে—পাথর।

চার.
দুঃখ আমার কাছে এলে—
সহাস্যে পাঠ করি— ‘ইন্না মা’আল ’উসরি ইউসরা’।
অতঃপর,
সুখ আমার কাছে পৌঁছায়—
ঐশ্বরিক সৌন্দর্য এবং নির্মলতায়।

পাঁচ.
প্রবাহিত জল আর বহমান হাওয়া বলে,
তাদের কোনো ঘরবাড়ি নাই;
তারা থাকে সবসময় পথেঘাটে।

পৃথিবীর এ বিশাল সরাইখানায়—
আমিও যে মুসাফির, কত সহজে ভুলে যাই!

ইয়া নাফসি!
তোমার কি মনে নাই মৃত্যুর চিরন্তন আয়াত?
নিশ্চয়ই, ফুরিয়ে যাবে তোমারও রওশন হায়াত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ