শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮


শামসুদ্দীন সাদী অনূদিত ১৩০০ পৃষ্ঠার শরহে বেকায়ার শরাহ বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফিকাহশাস্ত্রের প্রসিদ্ধ কিতাব এবং কওমি ও আলিয়া মাদরাসার পাঠ্য শরহে বেকায়ার দুই খণ্ডের একটি শরাহ বা ব্যাখ্যাগ্রন্থ বাজারে এসেছে। প্রায় ১৩০০ পৃষ্ঠার শরাহটি অনুবাদ করেছেন মুফতি শামসুদ্দীন সাদী। তিনি রাজধানীর কারওয়ানবাজারের জামিয়া আম্বরশাহর সিনিয়র উস্তাদ। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহসম্পাদক এবং লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের সহযোগী সম্পাদক।

হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ শরহুল বিকায়ার অনুবাদ ও ব্যাখ্যাগ্রন্থটির নাম ‘আহসানুর রিওয়ায়াহ ফি হল্লি শরহিল বিকায়া’। এর মূল লেখক: উবাইদুল্লাহ ইবনে মাসউদ ইবনে তাজুশ শরিয়াহ (মৃত্যু : ৭৪৭ হিজরি)। শরাহটি প্রকাশ করেছে বাংলাবাজারের ইসলামি টাওয়ারের দারুল উলুম লাইব্রেরি।

‎‎অনুবাদক দীর্ঘদিন কিতাবটি পাঠদান করছেন। সেই আলোকে প্রায় আট বছরের নিরলস সাধনায় তিনি ব্যাখ্যাগ্রন্থটি লিখেছেন। এতে রয়েছে আরবি প্রতিটি শব্দের অর্থ, মূলানুগ সরল অনুবাদ, প্রতিটি মাসয়ালার শুরুতে শিরোনাম সংযোজন, বিভিন্ন মাসয়ালায় ফকিহদের মতামত ও দলিল, কোà