মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

আজহারীর বই নিয়ে উৎসব ‘বইয়ের আলোয় রাঙাই সময়’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর বইকে ঘিরে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হলো জমকালো বই উৎসব। অংশগ্রহণকারীরা ড. মিজানুর রহমান আজহারীর সঙ্গে সরাসরি সময় কাটানো এবং কথা বলার সুযোগ পান।

বুধবার (১৫ এপ্রিল) সত্যায়ন প্রকাশনের আয়োজনে রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে এই উৎসব অনুষ্ঠিত হয়। ‘বইয়ের আলোয় রাঙাই সময়’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, করপোরেট লিডার এবং পাঠকদের এক মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও লেখক ড. মিজানুর রহমান আজহারী। অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ‘এক-নজরে কুরআন’-এর অভাবনীয় সাফল্য এবং পাঠকদের সাথে বইটির আত্মিক সম্পর্ক উদযাপন করতেই এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এদিন প্রিয় লেখকের সাথে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে পাঠকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে ‘সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে পাঠাভ্যাস বৃদ্ধি’ শীর্ষক এক বিশেষ আলোচনা পেশ করেন ড. মিজানুর রহমান আজহারি। তিনি তাঁর বক্তব্যে হায়ারোগ্লিফিক্স বা চিত্রলিপির মাধ্যমে মানুষের লিখন পদ্ধতির ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়ের জ্ঞানচর্চার বিবর্তন তুলে ধরেন। মেধা ও মননের বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বিশ্বের উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের বই পড়ার চর্চার তুলনা করেন এবং বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য দেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, জে কে লাইফস্টাইল প্রতিষ্ঠাতা ডা. জাহাঙ্গীর কবির, ইসলামি আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা সাইমুম সাদী, সত্যায়ন প্রকাশনের প্রকাশক ইসমাইল হোসাইন, সত্যায়ন প্রকাশনের প্রধান নির্বাহী পরিচালক রোকনজুজ্জামান রন্জু।

এ সময় বক্তারা বইটির বিষয়ে তাঁদের অনুভূতি ও স্মৃতি চারণ করেন। পরে পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর (Q&A) সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ড. আজহারী পাঠকদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ