মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নববর্ষের থিম সং প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বর্ণাঢ্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজনে থাকবে র‌্যালি, মেজবান, বাংলা সাংস্কৃতিক উৎসব, বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি, নাটিকা পরিবেশন, প্রকাশনা উৎসব ইত্যাদি।

সংগঠনটি নববর্ষের থিম সং প্রকাশ করেছে। কথা ও সুর করেছেন সংগঠনের কর্ণধার মুহিব খান। থিম সংটি নিচে হুবহু তুলে ধরা হলো-

------

এই নতুন বছর, এই নতুন প্রহর, প্রভু! দয়া আর করুণায় ভরে দাও..

এই জীবন খাতার যত পুরনো পাতার সব ভুল ত্রুটি ক্ষমা তুমি করে দাও..

যত অমানবতা যত অশালীনতা যত পঙ্কিলতার দিন হোক শেষ..

নিরাপদ নির্দোষ হোক সকল মানুষ, হোক সুন্দর নির্মল এই দেশ..

চির-শান্তির ক্ষণ মোরা চাই আজীবন- এই নিয়তি নিখিল চরাচরে দাও..

------

এই নতুন বছর, এই নতুন প্রহর, প্রভু! দয়া আর করুণায় ভরে দাও..

এই জীবন খাতার যত পুরনো পাতার সব ভুল ত্রুটি ক্ষমা তুমি করে দাও..

------

এই গোলা ভরা ধান, এই গলা ভরা গান, সব তোমারি তো দান ওগো দয়াময়..

এই ভাটিয়ালি সুর, এই রোদেলা দুপুর, এই ঝড়ো হাওয়া তোমারি তো কথা কয়..

এই মাটি আসমান সব তোমারই মহান, তব আরাধনা এই অন্তরে দাও..

--------

এই নতুন বছর এই নতুন প্রহর প্রভু দয়া আর করুণায় ভরে দাও..

এই জীবন খাতার যত পুরনো পাতার সব ভুল ত্রুটি ক্ষমা তুমি করে দাও..

------

চাই সুজল সুফল, চাই দৃঢ় মনোবল, চাই উন্নত উদার হৃদয় প্রাণ..

চাই সুধা ও সুবাস ভরা ষড়ঋতু মাস, চাই সম্প্রীতি ভরা কথা সুর গান..

এই স্বপ্ন রঙিন পুতঃ-পুণ্যের দিন তুমি স্বর্গের মতো করে গড়ে দাও..

-------

এই নতুন বছর, এই নতুন প্রহর, প্রভু! দয়া আর করুণায় ভরে দাও..

এই জীবন খাতার যত পুরনো পাতার সব ভুল ত্রুটি ক্ষমা তুমি করে দাও..

শুভ নববর্ষ, শুভ নবদিন..

স্রষ্টার করুণায় হোক অমলিন..

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ