মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

‘লেখালেখি ও সাহিত্য চর্চার জন্য কাজী সিকান্দার রহ. ছিলেন নিবেদিতপ্রাণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখক ও গবেষক কাজী সিকান্দার রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধায় ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে ফেনী সাহিত্য ফোরামের সদ্য মারা যাওয়া সভাপতি মুফতি কাজী সিকান্দারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কাজী সিকান্দারের জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন লন্ডনভিত্তিক এনটিভির উপস্থাপক মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর, দাগনভূঁইয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট দাঈ ও লেখক মুফতি আমিমুল এহসান,  আল হেদায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ফেনী সাহিত্য ফোরামের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আমির হোসেন, মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি তৈয়ব সোলতানী৷

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী সাহিত্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমাদী, সাংগঠনিক সম্পাদক কে এম বেলাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুফতী সালাহ উদ্দিন আইয়ুবী, অর্থ সম্পাদক মাওলানা ইয়াসিন, আইন সম্পাদক আলী আহমাদ ফোরকান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা সোহাইল আহমদ সাঈদ, গবেষণা সম্পাদক মুফতি ইসমাইল বিন সাঈদ, মাওলানা ফারুক ফরায়েজী প্রমুখ। 

বক্তারা বলেন, কাজী সিকান্দার একজন লেখক-গবেষক, কবি-সাহিত্যিক ও সংগঠক ছিলেন। বর্তমান সময়ে তাঁর মত ব্যক্তি আমাদের খুব প্রয়োজন ছিল। তিনি বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে অল্প সময়ে সকলের মন জয় করে নিয়েছেন। লেখালেখি ও সাহিত্য চর্চার জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ।

কাজী সিকান্দার রচিত, সম্পাদিত ও অনূদিত বইয়ের সংখ্যা প্রায় ৩৫টি, যেগুলো দেশের বড় বড় প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। তন্মধ্যে ২০টি অনলাইনে পাওয়া যায়।

তিনি ২০২৫ সালের ১০ জুন ফেনী সাহিত্য ফোরাম নামে একটি সংগঠন গড়ে তোলেন। যার আহ্বায়ক ছিলেন কাজী সিকান্দার, সদস্য সচিব মুহাম্মদ আবু বকর সিদ্দিক। এ ফোরামের উদ্যোগে গত ডিসেম্বর মাসে ফেনীতে পাঁচ দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী বইমেলার আয়োজন করেন। এই বইমেলাতে ঢাকা থেকে ২৫টি প্রকাশনী অংশগ্রহণ করে। যার আহ্বায়ক ছিলেন মুফতি কাজী সিকান্দার ও সদস্য সচিব ছিলেন মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী। বইমেলাটি ফেনীর সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক সমাদৃত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ