সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলন শুরু আজ, পাগড়ি পাবেন ২০ হাজার ফুজালা পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত

আগামীকাল নববর্ষ উপলক্ষে ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’র বর্ণাঢ্য উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’ আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর শিল্পকলা একাডেমি সংলগ্ন জাতীয় মৎস্য ভবন সড়কে। “আমাদের নববর্ষ, আমাদের সংস্কৃতি” প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবে রয়েছে রঙিন সাংস্কৃতিক পরিবেশনা, শোভাযাত্রা, মেজবান এবং কবিতা-সংগীত-কথার এক মিলনমেলা।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হবে সকাল ৯টায় “বাঙলা নবযাত্রা ১৪৩২” শোভাযাত্রার মাধ্যমে। যেটি যাত্রা শুরু করে মুক্তাঙ্গন থেকে শিল্পকলার দিকে যাবে। দুপুর ১২টায় আয়োজন করা হবে “বাঙলা মেজবান” — যেখানে ভাত-গরু-মিষ্টান্নসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে দর্শনার্থীদের জন্য (শুভেচ্ছা মূল্যে)।

বিকেল ৩টা থেকে শুরু হবে “বাংলা সাংস্কৃতিক উৎসব”, যেখানে সংগীত,   কবিতা ও কথন পরিবেশন করবেন দেশজুড়ে খ্যাতিমান শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সাংস্কৃতিক দলের পরিবেশনায় উৎসবটি আরও প্রাণবন্ত করে তোলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি মুহিব খান। আরও উপস্থিত থাকবেন দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বরেণ্য আলেম চিন্তাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবিগণ।

আয়োজকরা জানিয়েছেন, এই উৎসব মূলত বিজাতীয় সংস্কৃতির মোকাবিলায় দেশীয় সংস্কৃতি ছড়িয়ে লক্ষ্যে আয়োজন করা হচ্ছে। 

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এই উৎসব জাতীয় সংস্কৃতির গৌরব ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ