বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আওয়ার ইসলাম সাংবাদিকতা কোর্স ৯ম ব্যাচের সার্টিফিকেট বিতরণ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমানুল্লাহ নাবিল: অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম উদ্যাগে ও বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের তত্ত্বাবধানে আয়োজিত ‘ভাষা-সাহিত্য সাংবাদিকতা কোর্স’র সার্টিফিকেট বিতরণ আগামীকাল শুক্রবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা মিলনায়তনে সকাল ৯ টায় প্রশিক্ষণ সমাপনকারী ষাট জনের মাঝে এই সার্টিফিকেট বিতরণ করা হবে।

সার্টিফিকেট বিতরণ প্রদান করবেন কবি ও দার্শনিক আলেম মুসা আল হাফিজ। উপস্থিত থাকবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টিভির সিনিয়র সাব-এডিটর আব্দুল্লাহ তামিম। অনুষ্ঠান পরিচালনা করবেন আওয়ার ইসলাম বার্তা সম্পাদক কাউসার লবীব।    

প্রসঙ্গত, আওয়ার ইসলাম সাংবাদিকতা কোর্স ৯ম ব্যাচটি ২৪ মে-২০২৪ শুক্রবার শুরু হয়ে ২০ সেপ্টেম্বর সমাপ্ত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ