মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

বিশ্বকল্যাণ লেখক সম্মাননা পাচ্ছেন হবিগঞ্জ ইকরা প্রিন্সিপাল মাসউদুল কাদির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
লেখক মাসউদুল কাদির

প্রায় দুই যুগ ধরে লেখালেখি চর্চা অব্যাহত রাখায় ও সৃজনশীল অভিজাত প্রকাশনী বিশ্বকল্যাণ পাবলিকেশন্স দুই যুগ পুর্তিতে লেখক সম্মাননা পাচ্ছেন হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির।

এ ছাড়াও বেফাক মহাপরিচালক উবায়দুর রহমান খান নদভী, বিখ্যাত কলামিস্ট মাসুদ মজুমদার, ড. আহমদ আবদুল কাদেরসহ আরো অনেকে।

২১ ফেব্রুয়ারি ২৪ বুধবার সকালে রাজধানীর বক্সকালভার্ট রোডের ডি আর রুফটপে এ সম্মাননা প্রদান করা হবে।

মাসউদুল কাদির কওমি পড়ুয়া যে-কজন আলেম মিডিয়া অঙ্গন ও লেখালিখতে দ্যুতি ছড়িয়েছেন তাদের অন্যতম তিনি। মাদরাসা ও জেনারেল উভয় শিক্ষায় শিক্ষিত এই লেখক মূলত ছড়া দিয়ে লেখালেখি শুরু করেন। এরপর কবিতা, গল্প, থ্রিলার, কিশোর উপন্যাস, ফিচার, প্রবন্ধ-গবেষণাসহ নানাধরনের লেখালেখিতে হয়ে ওঠেন পরিচিত মুখ।

দেশের জাতীয় দৈনিকে লিখেছেন নানাধর্মী কলাম। উপস্থাপনা করেছেন বিটিভি, মাইটিভি ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে। ঢাকায় ‘শীলন বাংলাদেশ’ নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং সাহিত্যসভা পরিচালনা করছেন। লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তিনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন তিনি ফোরামের অভিভাবক পরিষদ সদস্য।

মুক্তিযুদ্ধে আলেমদের অবদান বিষয়ে ডকুমেন্টারী তৈরীতেও সহায়তা করেছেন। এখন কাজ করছেন শিক্ষা উন্নয়ন নিয়ে।  শিশুদের পাঠ উপযোাগী পুস্তক তৈরিতে এখন কাজ করছেন। এ পর্যন্ত মাসউদুল কাদির প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টি।  শিক্ষায় অবদানের জন্য তিনি ইমামনগর শিক্ষা উন্নয়ন পদক, ব্রাহ্মণবাড়িয়া-২০১৬ এবং আলী আশরাফ রহ. লেখক সম্মাননা পদক, কুমিল্লা-২০১৭ লাভ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ