বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিজ্ঞ ব্যক্তিরা যে ৫ কৌশলে মূর্খের সঙ্গে তর্ক এড়িয়ে চলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একজন বিজ্ঞ ব্যক্তি মূর্খের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন না— কারণ তিনি জানেন, এতে আশপাশের মানুষ দুজনকেই মূর্খ ভেবে বসে। চাকরিক্ষেত্রে, পরিবারে বা সামাজিক পরিবেশে এমন মানুষের মুখোমুখি হওয়া অস্বাভাবিক নয়। এক্ষেত্রে, শেখ সাদির উপদেশ মতে, শুধুমাত্র চুপ থাকাই নয়, কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়াই বুদ্ধিমানের কাজ।

শেখ সাদির বাণীর আলোকে মূর্খদের সঙ্গে তর্কে জয়ী হওয়ার জন্য পাঁচটি কৌশল:

১. “কেন” নয়, প্রশ্ন করুন “কিভাবে” – অপর পক্ষের দোষ খুঁজে না গিয়ে সমাধানমুখী প্রশ্ন করুন যাতে আলোচনাটি গঠনমূলক হয় এবং প্রতিপক্ষ সত্য বলার সুযোগ পায়।

২. মূল বিষয়ে থাকুন, অপ্রাসঙ্গিক কথায় না জড়ান – অনেক সময় মূর্খ ব্যক্তি আলোচনা অন্য দিকে ঘোরাতে চায়। তৃতীয় ব্যক্তি বা অতীতের প্রসঙ্গ টেনে এনে বিতর্ককে ভিন্ন পথে নিয়ে যেতে চায়, যা এড়িয়ে চলাই শ্রেয়।

৩. আবেগ নিয়ন্ত্রণে রাখুন – উত্তেজিত হয়ে পড়লে আপনি নিজেই সেই মূর্খের স্তরে নেমে যাবেন। বরং শান্তভাবে যুক্তির মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরাই একজন বুদ্ধিমান মানুষের পরিচয়।

৪. যে বিষয়ে আপনি যথেষ্ট জ্ঞানী নন, সে বিষয়ে তর্কে জড়াবেন না – আধুনিক যুগে তথ্যের প্রাচুর্য থাকা সত্ত্বেও গভীর জ্ঞানের অভাব রয়েছে। তাই নিজের সীমাবদ্ধতা বুঝে চলাই শ্রেষ্ঠ।

৫. মূর্খকে কথা বলতে দিন – প্রতিপক্ষ যত বেশি কথা বলবে, তত বেশি তার অজ্ঞতা প্রকাশ পাবে। অভিজ্ঞ কূটনীতিকদের মতো তাকে প্রশ্ন করতে থাকুন এবং নিজের অবস্থান দৃঢ় রাখুন।

এই কৌশলগুলো অনুসরণ করলে, একজন বুদ্ধিমান ব্যক্তি মূর্খের সঙ্গে তর্কে না গিয়েও পরিস্থিতি নিজের অনুকূলে নিতে পারেন।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ