রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

প্রশিক্ষক নিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, সর্বোচ্চ বেতন ৬০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে আস-সুন্নাহ স্কিলের নতুন চালু হতে যাওয়া ১২টি কোর্সে পার্টটাইম/ফুলটাইম প্রশিক্ষক ও উপদেষ্টা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেতন ২০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা। 

শুক্রবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড পেইজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  

যে সকল কোর্সে লোকবল নিয়োগ দেওয়া হবে:
১. এসি ও রেফ্রিজারেশন
২. মোবাইল সার্ভিসিং
৩. টাইলস ও মার্বেল
৪. অটোমোবাইল
৫. ইলেক্ট্রিক্যাল
৬. ইলেক্ট্রনিক্স
৭. প্লাম্বিং
৮. পেইন্টিং
৯. ওয়েল্ডিং
১০. রাজমিস্ত্রি
১১. রড মিস্ত্রি
১২. কারপেন্টিং

যোগ্যতা: 
- নির্দিষ্ট বিষয়ে ডিপ্লোমা কিংবা ২ বছরের ট্রেড কোর্স সম্পন্নকারী অথবা NSDA/BTEB কর্তৃক সনদপ্রাপ্ত প্রশিক্ষক হতে হবে।
- নির্দিষ্ট কোর্সে ৫ বছরের অভিজ্ঞতা।
- সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত।
- অধূমপায়ী হওয়া।

সুযোগ-সুবিধা:
- মাসিক বেতন ২০ থেকে ৬০ হাজার টাকা।
- বছরে দুইটি বোনাস।
- বার্ষিক বেতন পর্যালোচনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'আপনি যদি কোনো এক বা একাধিক কোর্সে পার্টটাইম কিংবা ফুলটাইম প্রশিক্ষক অথবা উপদেষ্টা হিসেবে কাজ করতে আগ্রহী হন, তবে গুগল ফরমটি পূরণ করুন।

গুগল ফরম লিংক: https://docs.google.com/.../1-TOG3nz6t6p7LW5AB4ar.../edit...

আবেদনের শেষ তারিখ: ১৫ মে, ২০২৫।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ