বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

সিনিয়র শিক্ষক নিয়োগ দেবে লালমাটিয়া মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া লালমাটিয়া সিনিয়র শিক্ষক নিয়োগ দিচ্ছে। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অভিজ্ঞ ও যোগ্য আলেমদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

প্রতিষ্ঠানটি একজন আবাসিক সিনিয়র শিক্ষক নিয়োগ দেবে, যিনি শিক্ষাদানে পারদর্শী এবং নীতিনৈতিকতার ক্ষেত্রে অনুকরণীয় হবেন। আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের দারুল উলূম দেওবন্দ, দারুল উলূম করাচি বা দেশের স্বনামধন্য কোনো কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসে মুমতায বিভাগে উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়াও যে শর্তগুলো থাকতে হবে—

আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী হতে হবে।
রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।
বা-আমল আলেমদের সঙ্গে নেসবতে যুক্ত থাকতে হবে।
স্বনামধন্য কওমি মাদ্রাসায় অন্তত পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
ইফতা ও উলূমুল হাদীস সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন ও নিয়োগ প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের সিভি ও আবেদনপত্র হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। পরবর্তীতে মৌখিক সাক্ষাৎকারের জন্য মাদ্রাসার দপ্তর থেকে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। হোয়াটসঅ্যাপ নম্বর: +8801791743090

মু’লিন-

মাওলানা মোহাম্মদ ইসমাইল, মুহতামিম, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া, ঢাকা। ৬/২৬, ব্লক-এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ