বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

কিতাব বিভাগে শিক্ষক নেবে নারায়ণগঞ্জের বাগে জান্নাত মাদরাসা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কিতাব বিভাগে একজন দক্ষ ও যোগ্য শিক্ষক নেবে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র শহরের চাষাড়ায় অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাত মাদরাসা। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় প্রতিষ্ঠানটি।

এছাড়া আরও জানায়, আবেদনকারী শিক্ষককে দাওরায়ে হাদিস পর্যন্ত যেকোনো কিতাব পড়াতে সক্ষম হতে হবে। এবং আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৬ মার্চ (বুধবার) -এর মধ্যে মাদরাসার অফিসে উপস্থিত হতে হবে। 

আবেদনের নিয়মাবলি :

  • আবেদনকারীকে বেফাক ও হাইআতুল উলইয়া পরীক্ষায় মুমতায প্রাপ্ত হতে হবে এবং স্বীকৃত কোন জামিয়া থেকে ইফতা পড়ুয়া হতে হবে। 
  •  শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
  •  এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের অনলাইন কপি জমা দিতে হবে।
  •  দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
  •  বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

বিশেষ প্রয়োজনে :
০১৯৪৫-৫৮৬৪২২ (নাযেমে তালিমাত)

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ