বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| শরিফ হাসানাত ||  

আধুনিকতা মানুষের জীবনযাত্রা সহজ করেছে—এ কথা অস্বীকার করার জো নেই। আজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তেই যোগাযোগ করা যায়। চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি—প্রতিটি ক্ষেত্রেই এসেছে অভাবনীয় উন্নতি। ইসলামও জ্ঞান-বিজ্ঞান, গবেষণা ও মুফিদ তথ্য প্রযুক্তির বিরোধিতা করে না। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবী অন্বেষণ, চিন্তা ও জ্ঞান অর্জনের আহ্বান জানিয়েছেন।

মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন আছে, কিন্তু পরিবারের সঙ্গে খুশগল্প করার সময় নেই। হাজারো অনলাইন বন্ধু আছে, অথচ মনের কথা বলার মতো একজন বিশ্বস্ত মানুষও অনেকের নেই। বিশাল অট্টালিকা-ভবন নির্মাণ হচ্ছে, কেমন জানি ছোট হয়ে যাচ্ছে পরিবারিক বন্ধন। সন্তান একই ঘরে থেকেও বাবা-মায়ের সঙ্গে কথা বলার চেয়ে অনলাইন বা গেম নিয়ে ব্যস্ত থাকে। এ কথা সত্য, আধুনিকতা আমাদের সংযুক্ত করেছে, কিন্তু সবসময় কাছাকাছি আনতে পারেনি।

সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আল্লাহর সঙ্গে সম্পর্কে স্থাপনে। কর্মব্যস্ততা, বিনোদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জালে অনেকের জীবনে নামাজের সময় সংকুচিত হয়ে এসেছে। কুরআন তিলাওয়াতের বদলে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় উদ্দেশ্যহীন স্ক্রলিংয়ে। অতৃপ্ত হৃদয় ব্যস্ত হয়ে পড়েছে মানুষের প্রশংসা কুড়ানোà¦