সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮


সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক: 

আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করাকে আরবিতে ইস্তিগফার বলা হয়। মানুষের উচিত—সময়-সুযোগ পেলেই ইস্তিগফার পড়া। কারণ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। কিন্তু জীবিকার তাড়নায় অনেক সময় মানুষ তাঁর স্মরণ থেকে বিমুখ থাকে। তাই যখনই স্মরণ হবে, বেশি বেশি ইস্তিগফার পড়া।

কোরআন-হাদিসে ছোট-বড় অনেক ইস্তিগফার বর্ণিত হয়েছে। সাইয়েদুল ইস্তিগফার তার মধ্যে অন্যতম। একে সমস্ত ইস্তিগফারের সরদার বলা হয়; কারণ এর ক্ষমতা অন্যান্য ইস্তিগফারের তুলনায় অনেক বেশি।

সাইয়েদুল ইস্তিগফার

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْت 

বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউ লাকা বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আন্তা।’

অর্থ: হে আল্লাহ, তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারেই আবদ্ধ। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ, তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ, তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

এসএইচ/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ