সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম

চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর জেলা ইমাম পরিষদ। সংগঠনটির উদ্যোগে দুই দিনব্যাপী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে ৩১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ লক্ষাধিক টাকার নগদ অর্থ ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ১ আগস্ট (শনিবার) ও ২ আগস্ট (রোববার) জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।

ত্রাণ কার্যক্রমের আওতায় চট্টগ্রামের বাঁশখালীর চাপাছড়ি, বাহারছড়া, কাথরিয়া, জলদী, সরল, ছনুয়া ও শেখেরখীল এলাকার ৬টি স্পট এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বড়পাড়া, টইটং, পুরাদিয়া, মগনামা, গর্জনিয়া, শিকদারপাড়া ও নাপিতখালীসহ ৭টি ইউনিয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩১০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ত্রাণ বিতরণের আগে প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায় ও বেশি ক্ষতিগ্রস্ত পরিবার চিহ্নিত করে তালিকা প্রস্তুত করেন। এরপর সেই তালিকার ভিত্তিতে পুনর্বাসন সহায়তা পৌঁছে দেওয়া হয়। দুই দিনের এ কার্যক্রমে মোট ১০ লক্ষাধিক টাকার অনুদান ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন বলেন, যশোরবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার কারণেই সুদূর চট্টগ্রাম ও কক্সবাজারের অধিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এই অনুদান পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, প্রতিনিধি দলটি শুক্রবার জুমার নামাজের পর যশোরের গাড়ীখানা থেকে মাইক্রোবাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং নির্ধারিত এলাকাগুলোতে ধারাবাহিকভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করে।

সংগঠনের নেতারা যশোরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও ক্রান্তিলগ্নে মানবিক সহায়তার এ ধারা অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর। একই সঙ্গে ভবিষ্যতেও জেলা ইমাম পরিষদের মানবিক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

ত্রাণ বিতরণকারী প্রতিনিধি দলে জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেনের পাশাপাশি সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, সহ-সভাপতি মুফতি শামসুর রহমান, সহ-সম্পাদক মুফতি আব্দুর রহমান এজাজী, সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম, কোষাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি কবিরুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান এবং মাওলানা সালাহউদ্দিন অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ