নিজস্ব প্রতিবেদক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে জনগণের সেবা, ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সভা পরিচালনা করে