শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

হজ ২০২৭-এ যেতে আগ্রহীদের জন্য বিনামূল্যে একটি অনলাইন জুম মিট-আপ আয়োজন করেছে হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান আল ওয়াসি ট্রাভেলস। এতে হজের বিভিন্ন প্যাকেজ, নিবন্ধন প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট (শনিবার) রাত ৯টা ১৫ মিনিটে জুম প্ল্যাটফর্মে এ মিট-আপ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে।

অনলাইন সেশনে ১২, ১৫ ও ২০ দিনের হজ প্যাকেজের পার্থক্য, কার জন্য কোন প্যাকেজ উপযুক্ত, বয়স্ক হাজিদের জন্য বিশেষ পরামর্শ, প্রবাসীদের হজে যাওয়ার সহজ প্রক্রিয়া, নিবন্ধন ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি প্রশ্নোত্তর পর্বও রাখা হয়েছে।

আয়োজকরা জানান, যারা হজ ২০২৭-এর পরিকল্পনা করছেন, তারা সিদ্ধান্ত নেওয়ার আগে এ আয়োজন থেকে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পেতে পারবেন।

অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত নিবন্ধন লিংকের (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdrLGj8ZbmsnZ716KJtEQAHw4TNcrzDij5zZohwpZzPF5PyTA/viewform) মাধ্যমে আগে থেকেই ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে হজে আগ্রহী পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে এ তথ্য পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করারও অনুরোধ করা হয়েছে।

Al Wasi Travels | Hajj 2027 Zoom Meeting

docs.google.com

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ