বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮


বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার মজলিশে শুরা সদস্যদের নিয়ে দ্বিবার্ষিক ‘উপজেলা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাজিতপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুহাম্মদ রুকন উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুফতি ত্বোয়াসিন বিন মুজিবসহ উপজেলা শাখার নেতাকর্মীরা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তব্য শেষে মুহাম্মদ রুকন উদ্দিন বাজিতপুর উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে ডা. সেলিম হায়দার এবং সেক্রেটারি হিসেবে শরীফুল ইসলাম লিমনকে মনোনীত করা হয়।

পরে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি। এ সময় সংগঠনের নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃত্বে বাজিতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে মোনাজাতের মাধ্যমে দ্বিবার্ষিক উপজেলা সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ